Forex Trading- ফরেক্স কি?

ফরেক্স কি?
Forex Trading – একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনি অন্য কোন দেশে ঘুরতে গেলেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হল এয়ারপোর্টে একটি Currency Exchange Booth খুঁজতে হবে। সেখান থেকে আপনার পকেটের টাকা গুলোকে ওই দেশের টাকায় কনভার্ট করে নিতে হবে।

যখন আপনি এক্সচেঞ্জ কাউন্টারে গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন সেখানে একটি ডিসপ্লেতে অনেকগুলো আলাদা আলাদা কনভার্সন রেট কিংবা এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে। কাউন্টার থেকে আপনি $1 দিয়ে 100 yen পেলেন। আপনি দেখলেন যে আপনার কাছে আরও $10 আছে আপনি খুশি হয়ে পকেট ভর্তি YEN নিয়ে বের হয়ে আসলেন। (কিন্তু আপনার খুশিটা বেশিক্ষণ থাকবে না, যদি আপনি ওইখানের কোন দোকান থেকে কোন কিছু কিনে খান)।

খেয়াল করুন, আপনি এতক্ষণ যা করলেন তা করে আপনি না জেনেই ফরেক্স মার্কেটে প্রবেশ করলেন। কিভাবে করলেন? বুঝতে পারছেন না তাইতো!

ভালো করে লক্ষ করে দেখুন আপনি কিছুক্ষণ আগেই Dollar দিয়ে Yen এক্সচেঞ্জ করেছেন। আর যদি আপনি এই পুরো বিষয়টিকে ফরেক্সের ভাষায় বলেন তাহলে হবে, আপনি একজন আমেরিকান এবং আপনি জাপানে ঘুরতে এসেছেন, এই জন্য আপনার কাছের Dollar বিক্রি করে YEN কিনেছেন।

ফরেক্স ট্রেড সম্পর্কিত আর কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ-

ফরেক্সে কেন ট্রেড করবেন?
ফরেক্স ট্রেড করতে কি কি দরকার?
কিভাবে ফরেক্স মার্কটে ট্রেড করবেন?
ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করা সম্ভব?

আপনি যতো দিন জাপানে থাকবেন ততদিন আপনাকে USD এক্সচেঞ্জ করে Yen করে নিতে হবে কিন্তু এক্সচেঞ্জ রেট কি পরিমাণ হবে সেটি কখনোই নির্দিষ্ট থাকবে না। আপনি আজকে যেই এক্সচেঞ্জ রেট পেয়াছেন আগামীকাল এর থেকে বেশি রেটও পেতে পারেন আবার কমও পেতে পারেন।

Foreign Exchange এর শর্টফর্ম হচ্ছে ফরেক্স (FX), এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। এখন প্রশ্ন থাকতে পারে কতো বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট (শেয়ার বাজার) হচ্ছে New York Stock Exchange (NYSE) যেখানে প্রতিদিন আনুমানিক $22.4 Billion এর ট্রেড হয়। আর ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড হয় আনুমানিক $5.3 Trillion এর।

কিছু বুজলেন? ফরেক্স মার্কেট হছে এই পৃথিবীর সবচেয়ে বড় Foreign Exchange Market যেটিকে নিয়ন্ত্রণ করা একার পক্ষে কারও পক্ষে সম্ভব নয়। এর কারনে এই মার্কেট খুবই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হিসাবে আন্তর্জাতিক হিসাবে সমাদৃত। ফরেক্স এবং ট্রেডিং নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্যাদি আলোচনা করবো অন্যান্য আর্টিকেলে।

এছাড়াও, ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বেসিক বিষয়সমূহ সম্পর্কে ধারাবাহিকভাবে জানার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ট্রেনিং সেকশন থেকে “Forex Basic” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Home
Account
Whatsapp
Cart
Search