Forex

Balance / ব্যালেন্স: আপনি রিয়েল ট্রেড করার জন্য যখন ব্রোকারে ফান্ড ডিপোজিট করেন সেটাই হচ্ছে ব্যালেন্স।

Margin / মার্জিন: ট্রেড করার সময় কোনও কারেন্সি পেয়ারে এন্ট্রি নেয়ার জন্য, ব্রোকার যেই পরিমাণ ফান্ড ব্লক করে রাখে সেটাই হচ্ছে মার্জিন। এই ফান্ডটিকে আপনি আর কোনও নতুন এন্ট্রি নিয়ার জন্য ব্যবহার করতে পারবেন না। এইটি হচ্ছে আপনি কোন ট্রেড পজিশন নেয়ার সময় আপনার ব্রোকার আপনার কাছ থেকে যে পরিমাণ মার্জিনটি কেটে নিয়েছে সেটি। এটি ততক্ষন পর্যন্ত আপনি ফেরত পাবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি সে ট্রেড পজিশনটি বন্ধ করছেন।

Free Margin / ফ্রি মার্জিন: মার্জিন হিসাবে ব্রোকার যেই পরিমাণ ফান্ড আপনার ব্যালেন্স থেকে ব্লক করে রাখবে সেটা বাদ দিয়ে আপনার যেই পরিমাণ ব্যালেন্স থাকবে সেটাই হচ্ছে ফ্রি মার্জিন। ধরুন, আপনার ব্যালেন্স হচ্ছে $1,000 । এন্ট্রি নেয়ার জন্য মার্জিন হিসাবে ব্রোকার $100 ব্লক করে রাখবে। সুতরাং $1000-$100= $900 হচ্ছে ফ্রি মার্জিন। এই পরিমাণ ফান্ড দিয়ে আপনি আরও নতুন ট্রেডে এন্ট্রি নিতে পারবেন।

Profit / Loss: ধরুন, আপনি যদি কোনও ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন এবং সেটাতে যদি প্রফিট থাকে তাহলে এটি এই ধরে দেখতে পারবেন। যদি প্রফিট চলমান থাকে, তাহলে শুধুমাত্র পজিটভ সংখ্যা আকারে দেখতে পারবেন। যেমনঃ 17 । আর যদি লস হয়ে থাকে তাহলে দেখাবে -17 । উপরের উধাহরনের ছবিতে দেখুন -437.65 অর্থাৎ চলমান লস।

Equity / ইক্যুইটি: ব্যালেন্স এর সাথে আপনার গৃহীত এন্ট্রির প্রফিট কিংবা লস “+” “-” করে যেই এমাউন্ট দারাবে সেটি হচ্ছে Equity । ধরুন, আপনার ব্যালেন্স হচ্ছে $1,000 এবং একটি এন্ট্রি নেয়ার পর আপনার চলমান লস/loss হচ্ছে $50 । তাহলে আপনার ইক্যুইটি হবে $1000-$50 = $950 । ইক্যুইটিতে প্রদর্শিত এমাউন্ট আপনি সম্পূর্ণরূপে উত্তোলন করতে পারবেন।

সুত্র – Equity  = Balance +- (Profit/Loss) ।

Margin Call: মার্জিন কল হচ্ছে যখন আপনার একাউন্ট এর ব্যালেন্স আর সম্ভাব্য লসকে ধরে রাখতে পারবেনা। Equity, মার্জিন লেভেলের নিচে চলে যাবে কিংবা অতিক্রম করবে, সে সময় ব্রোকার আপনার মাধ্যমে নেয়া ট্রেড এন্ট্রি পজিশনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিতে থাকবে।

Lot Size wise standard Money management

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Home
Account
Whatsapp
Cart
Search